আন্তর্জাতিক ধারার পেশাদার হতে চাইলে

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:৫৬
ব্যবসা বাণিজ্যের প্রসারের সাথে দ্রুত হারে বেড়ে চলা সঙ্গতিপূর্ণ প্রফেশনাল কোর্সের অন্যতম হচ্ছে এসিসএ, সিএটি, এফআইএ। এ দেশে বিশ্বজুড়ে গ্রহণযোগ্য এই প্রফেশনাল বিষয়গুলো পরিচালনা করেছে হাতেগোণা দু’একটি প্রতিষ্ঠান, যার মধ্যে অন্যতম চার্টার্ড ইউনিভার্সিটি কলেজ। উচ্চ আয়ের পেশাজীবী হয়ে গ্লোবাল প্রফেশনালদের কাতারে আসতে এগুলো অন্যতম কোর্স। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ডিগ্রির বিকল্প হিসেবে এটি স্বীকৃত। ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে কোর্সটি করে বহুজাতিক কোম্পানি বা কর্পোরেট অফিসে উচ্চ বেতনে বিশেষ করে চিফ ফিন্যান্স অফিসার, অডিটর, অ্যাকাউন্টিং পার্টনার, ফাইন্যান্স ডিরেক্টর, সিনিয়র ইন্টারনেল অডিটর, বিজনেস অ্যাডভাইসর প্রভৃতি পদে চাকরি পাওয়া যায়। দ্য অ্যাসেসিয়েশন অব চার্টার্ড সার্টিফায়েড অ্যাকাউন্ট্যান্টস (এসিসিএ), সার্টিফায়েড অ্যাকাউন্টিং টেকনিশিয়ান (সিএটি), দ্য ফাউন্ডেশন ইন অ্যাকাউন্টেন্সি (এফআইএ) প্রফেশনাল কোর্স। সিএটি হচ্ছে অ্যাকাউন্টিং কোয়ালিফিকেশন যেখানে অ্যাকাউন্টিংয়ের বেসিক থেকে শেখানো হয়। এটি করার পর দ্রুত এসিসিএ কোর্সে ভর্তি হওয়া যায়। এইচএসসি বা ও লেভেল শেষে এফআইএ-তে ভর্তি হয়ে সিএটি সম্পন্ন করা যায়। আবার এ-লেভেল বা যেকোনো বিভাগ থেকে ব্যচেলর ডিগ্রি করা থাকলে সরাসরি এসিসিএ করা যাবে। তবে কারও অনার্স, মাস্টার্স, সিএ, আইসিএমএ প্রভৃতি কোয়ালিফিকেশন থাকলে ৯টি বিষয় পর্যন্ত অব্যহতি পাওয়ার সুযোগ রয়েছে। ৮১৯১৬৬২, ০১৭২০৫৫৩২৭৪ নম্বরে ফোন করে এ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এফআইএ হচ্ছে এসিসিএ’র এন্ট্রি লেভেলের স্যুট অব কোয়ালিফিকেশনস যা থেকে শিক্ষার্থীরা পূর্বের শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে চমত্কার কোর্স বেছে নিতে পারে। যারা একেবারেই এন্ট্রি লেভেল থেকে শুরু করতে চায় তাদের এফআইএ’র ইন্ট্রোডাক্টরি সার্টিফিকেট লেভেল থেকে শুরু করতে হবে। যাদের কিছুটা অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড আছে তারা এফআইএ’র ইন্টারমিডিয়েট সার্টিফিকেট লেভেল থেকে শুরু করতে পারে। যাদের অ্যাকাউন্টিংয়ের বেসিক শক্তিশালী কিন্তু গ্র্যাজুয়েশন নেই তারা এফআইএ’র ডিপ্লোমা লেভেল থেকে শুরু করতে পারে। যেকোনো শিক্ষার্থী ডিপ্লোমা লেভেল শেষ করে সরাসরি এসিসিএ’র স্কিল মডিউলে শিক্ষা গ্রহণ করতে পারে, তবে সেক্ষেত্রে সিএটি সার্টিফিকেট পাবে না। যেসব শিক্ষার্থী সিএটি সার্টিফিকেট নিতে চায় তাদের পূর্বের মতোই ৯টি বিষয় সম্পন্ন করতে হবে যার মধ্যে এফআইএ’র ইন্ট্রোডাক্টরি সার্টিফিকেট, ইন্টারমিডিয়েট সার্টিফিকেট, ডিপ্লোমা এবং আরও ২টি বিষয় সম্পৃক্ত আছে। ফাউন্ডেশন ইন অ্যাকাউন্টেন্সি হচ্ছে এসিসিএ’র ফাউন্ডেশন কোর্স। এর রয়েছে ৭টি বিষয়। এসিসি’র পরীক্ষা পদ্ধতি যথেষ্ট সহজ। কোনো শিক্ষার্থী চার বিষয়ের মধ্যে এক বিষয় ফেল করলে এক বিষয়ে পরীক্ষা দিতে হয়। বাংলাদেশে এই কোর্সটি ব্রিটিশ কাউন্সিলে পরীক্ষা দেওয়ার মাধ্যমে সম্পন্ন করা যাচ্ছে। পরীক্ষা বছরে জুন এবং ডিসেম্বরে অনুষ্ঠিত হয়। তবে কম্পিউটার বেজড পরীক্ষা বছরের যেকোনো সময় হতে পারে। চার্টার্ড ইউনিভার্সিটি কলেজে সিবি ব্যচের শিক্ষার্থীরা পৃথকভাবে পরীক্ষা দেওয়ার সুযোগ পচ্ছে। বাংলাদেশে এই কোর্স পরিচালনার শীর্ষ প্রতিষ্ঠান চার্টার্ড ইউনিভার্সিটি কলেজে প্রফেশনাল অ্যাকাউন্টিং কোর্সে ভর্তিতে রয়েছে শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের সুবিধা। স্কলারশিপের অন্তুর্ভুক্ত রয়েছে প্রাথমিক রেজিস্ট্রেশন ফি এবং প্রথম বছরের সাবস্ক্রিপশন ফি। বাংলাদেশে এই কোর্সে সর্বাধিক শিক্ষার্থী এবং সাফল্য রয়েছে সিইউসিতে। এসিসিএ কর্তৃপক্ষ গোল্ড স্ট্যাটাস অ্যাপ্রুভাল দিয়েছে এই কলেজকে। এখানে নিজস্ব সফটওয়্যারের মাধ্যমে পরীক্ষার প্র্যাকটিস করানোর ফলে শিক্ষার্থীরা ফাইনাল পরীক্ষায় ভালো ফলাফল লাভ করছে। বিস্তারিত জানতে যোগাযোগ: বাড়ি#৫১, রোড#১০/এ, ধানমন্ডি, ঢাকা।