যেন নিরবতা ছাড়া আর কিছু নাই
যেন চুপ করে বলে দাও মনের কথাটি
যেন ঝাফমারা ঠোঁট দুটো মনে মনে কয়
তোমারই হারানো দেশ জাগিতেছে শূন্যে
তুমি কি বুকের ভিতর জাগানো স্বদেশ?
হাত তোল আর নাই তোল বুক ধর মাথা
আজ খাড়া হয়ে আছে নিস্তব্ধ আকাশে
তোমার দোটানা চোখে তোমার স্বদেশ
নিরবতা মানে না, তোমাকে ছাড়া এখন
আমাদের দেশ নাই ভাই নাই বোন নাই
নিরবতা মানে দাউ দাউ মানুষের মুখ
নিরবতা মানে শব্দের অধিক স্বাধীনতা
নিরবতা মানে লাল সবুজের ইস্তেহার
নিরবতা মানে গাছের পাখি গাছেই রবে
তোমাকে অজন্ম তোমার করে পাওয়া
