মাতামুহুরীর পতিত জমিতে রবিশস্যের চাষ

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩১
বান্দরবানের আলীকদম উপজেলার লামা বনবিভাগের মাতামুহুরী রেঞ্জের পতিত জমির বিস্তীর্ণ চর জুড়ে এখন রবিশস্য চাষ হয়েছে। জানা যায়, মাতামুহুরী রেঞ্জের বাবুপাড়া থেকে ধরিপাড়া পর্যন্ত মাতামুহুরী নদীর দু’পারের চরে জমিতে রবিশস্যের সমাহার চলছে। মেননাউ ম্রোর মতো আরো অনেক কৃষক রেঞ্জের পতিত জমিতে শাক-সবজির চাষ করে ভাগ্য পরিবর্তনে ছোঁয়া লাগিয়েছেন। উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালাম বলেন, মাতামুহুরী রেঞ্জের পতিত জমিতে শাক-সবজি চাষের ফলে অর্থনৈতিক উন্নয়ন সাধিত হয়েছে। অবশ্যই এটি একটি ইতিবাচক পরিবর্তন।