দীর্ঘদিন প্রতীক্ষার পর সন্ত্রাসের জনপদ হিসেবে খ্যাত ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নে মঙ্গলবার পুলিশ তদন্ত কেন্দ চালু করা হয়েছে। ফেনীর পুলিশ সুপার পরিতোষ ঘোষের সভাপতিত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে পুলিশ তদন্ত কেন্দ উদ্বোধন করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. নওশের আলী। স্বাগত বক্তব্য রাখেন ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেনী জেলা প্রশাসক মো. হুমায়ূন কবির খোন্দকার, ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার কাজী শহীদুল ইসলাম, ফেনী পৌরসভার মেয়র ও ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজামউদ্দিন হাজারী, পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামালউদ্দিন মজুমদার, ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়েজ আহাম্মদ, ঘোপাল ইউনিয়নের চেয়ারম্যান আজিজুল হক আজিজ।
