জাতীয় পার্টি (জেপি) প্রেসিডিয়াম সদস্য ড. আবদুল লতিফ মল্লিকের বাঙালির ভাষা ও সংস্কৃতি শীর্ষক গ্রন্থের গতকাল বুধবার মোড়ক উন্মোচন করা হয়েছে। প্রেসক্লাব মিলনায়তনে গ্রন্থের মোড়ক উন্মোচন শেষে মহান মাতৃভাষা দিবস উপলক্ষে জেপি আয়োজিত আলোচনা সভায় অংশগ্রহণ করেন প্রবীণ শিক্ষক শিক্ষাবিদ বিশ্বপতি চ্যাটার্জি, শাহাবুদ্দিন আহমেদ, আব্দুর রহমান, আলমগীর হোসেন, জহিরুল আমিন খান, নাইমুর রহমান নয়ন, নূর হোসেন মোল্লা, জেপি’র মহানগর আহবায়ক ডা. মনিরুজ্জামান মনির, সদস্য সচিব রফিকুল ইসলাম টুকু ও বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিটন বাশার। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় জেপি’র প্রেসিডিয়াম সদস্য ড. আবদুল লতিফ মল্লিক বলেন, বাঙালির ভাষা ও সংস্কৃতি ধরে রেখেই তরুণ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। পরে বিভিন্ন রাজনৈতিক দলের বেশ কয়েকজন নেতা-কর্মী ফুলের তোড়া দিয়ে জাতীয় পার্টিতে (জেপি) যোগদান করেন।
