জাবি শিক্ষকদের কর্মবিরতি স্থগিত

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৩, ২২:০৭
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আনোয়ার হোসেনের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে শিক্ষক সমিতির কর্মবিরতি কর্মসূচি স্থগিত করা হয়েছে। গতকাল বুধবার শিক্ষক সমিতির সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। তবে প্রক্টরিয়াল বডির পদত্যাগ, ভাঙচুরের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি, পূর্ণাঙ্গ চিকিত্সাকেন্দ্র নির্মাণসহ ৫দফা দাবি অব্যাহত রেখেছেন সমিতির সদস্যরা। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে সাধারণ সভা করে শিক্ষক সমিতি। সভায় ভিসির পদত্যাগসহ বিভিন্ন দাবিতে শিক্ষক সমিতির কর্মবিরতি কর্মসূচির বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচনা শেষে কর্মবিরতি কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়। শিক্ষক সমিতির অধ্যাপক অজিত কুমার মজুমদার বলেন, সাধারণ সভায় আলোচনা করে আমরা কর্মবিরতি কর্মসূচি স্থগিত করেছি।