খুলনায় বন্দুকযুদ্ধে ডাকাত সদস্য নিহত

আপডেট : ০৪ মে ২০১৯, ১৩:৩৪

খুলনায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে অজ্ঞাত এক ডাকাত (৪০) নিহত হয়েছে। গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ডুমুরিয়া উপজেলার থুকড়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

এলাকাবাসী ও পুলিশ জানায়, গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে থুকড়া গ্রামের শান্তিনগর এলাকার জনৈক কামরুল ইসলাম গাজীর বাড়িতে একদল ডাকাত হানা দেয়। এ সময় ওই স্থান দিয়ে র‌্যাবের একটি টহল দল যাচ্ছিল। ঘটনাটি টের পেয়ে র‌্যাবের টহল দল এগিয়ে গেলে ডাকাত দলের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। র‌্যাব সদস্যরাও ডাকাতদলকে লক্ষ্য করে পাল্টা গুলি ছোড়ে।  এক পর্যায়ে ডাকাতদলের সদস্যরা পিছু হটে। পরে কামরুল ইসলামের ঘরে গুলিবিদ্ধ অবস্থায় এক ডাকাতকে পড়ে থাকতে দেখে র‌্যাব সদস্যরা তাকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন : প্রত্যক্ষদর্শীর বর্ণনায় ওড়িশার উপকূলে ফণীর বিভীষিকা

ডুমুরিয়া থানার উপ- পরিদর্শক সাইফুল ইসলাম জানান, শনিবার ভোরে র‌্যাব সদস্যরা গুলিবিদ্ধ অবস্থায় মৃত এক ব্যক্তির লাশ থানায় নিয়ে আসে। প্রাথমিকভাবে এ ঘটনায় থানায় একটি সাধারণ (ডায়েরি জিডি) করা হয়েছে।

 

 

ইত্তেফাক/ইউবি