ময়মনসিংহে গোয়েন্দা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে হযরত আলী (৪৫) নামে এক মাদক ব্যবসায়ী মারা গেছে। এ সময় শফিকুল ও সাইদুল নামে দুই পুলিশ আহত হয়েছেন। হযরত আলী নান্দাইল উপজেলার সাভার গ্রামের আ. রাজ্জাকের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, সাভার গ্রামের কমিউনিটি ক্লিনিকের পিছনে মাদক ক্রয়-বিক্রির খবর পেয়ে সেখানে অভিযান চালান ডিবির পুলিশ পরিদর্শক (তদন্ত) ফারুক আহম্মেদ। অভিযানের বিষয়টি টের মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে দুই কনস্টেবল আহত হন। আত্মরক্ষায় পুলিশও গুলি ছোড়ে। এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে হযরত আলী নামে এক মাদক ব্যবসায়ীকে আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন : প্রবল ঘূর্ণিঝড় ফণীর প্রভাব মুক্ত বাংলাদেশ
এ সময় তার কাছে থাকা তিনশত গ্রাম হেরোইন, ২০০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি পাইপগান ও তিনটি গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে নান্দাইল থানায় মাদকসহ ১০টি মামলা রয়েছে।
ইত্তেফাক/ইউবি
