মহান মাতৃভাষা দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার আলোচনা সভা, মিলাদ মাহফিল, গণভোজসহ নানা অনুষ্ঠানের আয়োজন করে বিভিন্ন সংগঠন ।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ঃ একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে অভিনেতা এটিএম সামসুজ্জামানের নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। এসময় সাংস্কৃতিক জোটের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। পুষ্পার্ঘ্য অর্পণ শেষে সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন, অভিনেতা সৈয়দ হাসান ইমাম, অরুন সরকার রানা, খোরশেদ আলম কবীর প্রমুখ। বক্তারা জামায়াত-শিবির নিষিদ্ধের দাবি জানান।
মহানগর সার্বজনীন পূজা কমিটি ঃ ভাষা শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রার্থনা সভার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন এডভোকেট রানা দাস গুপ্ত, কাজল দেবনাথ, বাসুদেব ধর, জে এল ভৌমিক প্রমুখ।
শ্রী শ্রী বিহারী লাল জিঁও মন্দির ঃ ভাষা শহীদদের আত্মার শান্তি কামনা করে প্রার্থনা সভার আয়োজন করে। এছাড়া যুদ্ধাপরাধীদের বিচার ও জামায়াত শিবির নিষিদ্ধের দাবিতে সভা অনুষ্ঠিত হয়। সভা থেকে বক্তারা শাহবাগে আন্দোলনরত তরুণ প্রজম্মের সাথে একাত্মতা প্রকাশ করেন।
শহীদ মিনারে শ্রদ্ধাবনত জাতি
১. আওয়ামী লীগ ২. বিএনপি ৩. জাতীয় সংসদের স্পিকার ৪. ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ও শিক্ষকবৃন্দ, ৫. প্রধান বিচারপতিসহ সুপ্রীমকোর্টের বিচারপতিবৃন্দ ৬. সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ ’৭১ ৭. যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ৮. জাতীয় পার্টি জেপি ৯. সম্মিলিত সাংস্কৃতিক জোট ১০. গণজাগরণ মঞ্চ ১১. ভাষা সৈনিক আব্দুল মতিন ১২. কর্মজীবী নারী। ছবি: সুবীর কুমার, সাইফুল ইসলাম ও সামসুল হায়দার বাদশা
