খেয়ালখুশিমতো বাংলা বানান লেখা হচ্ছে কুমিল্লার মুরাদনগরের সাইনবোর্ডগুলোয়। একই শব্দ একেক সাইনবোর্ডে একেক বানানে লেখা হচ্ছে। এতে একদিকে যেমন বাংলা ভাষার বিকৃতি ঘটছে, তেমনি শিশুর ভাষা বিকাশে ঘটছে ত্রুটি।
মুরাদনগরের দোকানগুলোতে দেখা যায়, ফার্নিচার শব্দটি একেক দোকানে একেক বানানে লেখা হয়েছে। যেমন মুরাদনগর ফার্নিশার্স, রাসেল ফার্নিসারস, হোম ফার্নিষার্স ইত্যাদি। এসব সাইনবোর্ড থেকে বাচ্চারা ভুল বানান শিখছে। তাই ভাষার মাসেই এগুলো পরিবর্তন করা প্রয়োজন বলে আমরা মনে করি। এ ব্যাপারে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. শরীফুজ্জামান
কোম্পানীগঞ্জ, মুরাদনগর কুমিল্লা।
