মঠবাড়িয়ায় যুবক খুনের ঘটনায় পিতা পুত্র গ্রেফতার

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৩, ২২:১২
পিরোজপুরের মঠবাড়িয়ায় চাঞ্চল্যকর সৌদি প্রবাসী সোবহান (৩০) খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে থানা পুলিশ হত্যার ২৪ ঘন্টা পর গত বুধবার রাতে উত্তর মিরুখালী গ্রামের মোঃ আবু ছালেহ (৫৪) ও তার পুত্র আলমগীর হোসেনকে (২৪) মিরুখালী গ্রাম থেকে গ্রেফতার করে। নিহত সোবহানের মা পিয়ারা বেগম বাদী হয়ে বুধবার রাতে ৬ জনকে আসামি করে মঠবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করলে পুলিশ ওই পিতা-পুত্রকে গ্রেফতার করে। মামলা সূত্রে জানা যায়, প্রতিপক্ষ আবু ছালেহর সাথে পাওনা টাকা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধের জের ধরে তার পুত্রকে হত্যা করতে পারে বলে এজাহারে উল্লেখ করা হয়। এ ব্যাপারে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ ওসি শেখ মোহাম্মদ আবু যাহিদ জানান, যুবক হত্যার ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।