রাজধানীর খিলক্ষেত বনরূপা প্রজেক্টে সৈকত সিমলা সুইট (২৭) ট্রেনে কাটা পড়ে ও লালবাগে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে ইমন (১০) নামে এক শিশু নিহত হয়েছে। তাদের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার রাতে সৈকত রেল লাইনে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় তিনি ট্রেনে কাটা পড়েন। নিহতের মামা শরিফুল ইসলাম জানান, খুলনা বিএল কলেজ থেকে সৈকত অনার্স পাস করে চাকরির ইন্টারভিউ দিতে মঙ্গলবার রাতে ঢাকায় আসেন। বুধবার রাতে তার খুলনায় ফেরার কথা ছিল।
এদিকে লালবাগ থানা এলাকার রসুলবাগ এলাকায় বৃহস্পতিবার দুপুরে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে ইমন নামে এক শিশু গুরুতর আহত হয়। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করে। ইমন রসুলবাগ প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র ছিল।
