জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ২০১২-১৩ কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি হিসেবে কামরান সিদ্দিকী (যায়যায় দিন) এবং সাধারণ সম্পাদক হিসেবে ইমদাদ হক (সমকাল) নির্বাচিত হয়েছেন। বুধবার বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সহ-সভাপতি নাজমুল হক জেনিথ (ইত্তেফাক), যুগ্ম-সম্পাদক জনি আলম (ইন্ডিপেনডেন্ট), কোষাধ্যক্ষ মামুনুর রশিদ সৈকত (দিনকাল), দপ্তর ও প্রকাশনা সম্পাদক বাচ্চু শেখ রবিন (নিউ এজ) নির্বাচিত হন। এছাড়া খালেদুর রাতুল (সকালের খবর), সানাউল্লাহ মাহী (সংবাদ) ও সৈয়দ এলতেফাত হোসাইন (বাংলাদেশ সংবাদ সংস্থা) কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন।
