আমিরুন নেছা
শেরেবাংলা নগর থানার ৪১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. মোতাহার হোসেনের শাশুড়ী আলহাজ্ব আমিরুন নেছা (৮৫) গত মঙ্গলবার রাজধানীর পশ্চিম আগারগাঁওয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মৃত্যুকালে তিনি চার পুত্র, দুই কন্যাসহ নাতি/নাতনী রেখে গেছেন। মরহুমার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল আজ শুক্রবার বাদ আছর ২০/১ পশ্চিম আগারগাঁওয়ে অনুষ্ঠিত হবে।
মনোয়ারা বেগম
কিশোরগঞ্জের তাড়াইলের কোনাভাওয়াল গ্রামের মুক্তিযুদ্ধে শহীদ তোফাজ্জল হোসেন ভুঁইয়ার (লালু ভুঁইয়া) স্ত্রী মনোয়ারা বেগম (৮০) বার্ধক্যজনিত কারণে গত ১৯ ফেব্রুয়ারি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজেউন)। আজ তার কুলখানি অনুষ্ঠিত হবে। তিনি ৫ পুত্র ও এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মজহারুল ইসলাম
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর হাই স্কুলের প্রধান শিক্ষক মজহারুল ইসলাম (৪৮) বুধবার রাতে চিকিত্সাধীন অবস্থায় ঢাকার হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
মোয়াজ্জেম হোসেন
গাইবান্ধার ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মেহেদী-উল-সহিদের পিতা আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন (৭৬) গত বুধবার দিবাগত রাতে বার্ধক্যজনিত কারণে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজেউন)। মৃত্যুকালে তিনি পাঁচ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মাওলানা ফজলুল করিম
আমতলী উপজেলার কাউনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মাওলানা মো. ফজলুল করিম (৮০) বার্ধক্যজনিত কারণে গতকাল আমতলী পৌরসভার ২ নং ওয়ার্ডের নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজেউন)। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এম হাসান আলী খান
নৌবাহিনীর প্রাক্তন নৌ প্রধান রিয়ার এডমিরাল এম হাসান আলী খান (অব:) ভারতের দিল্লীতে হূদরোগে চিকিত্সাধীন থাকা অবস্থায় গত মঙ্গলবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তিনি স্ত্রী ও দুই কন্যা রেখে গেছেন। তার মৃত্যুতে নৌবাহিনীর সর্বস্তরের সদস্যগণ গভীর শোক প্রকাশ করেন।
হালিমা খাতুন
যুবদলের কেন্দ্রীয় নেতা জাকির হোসেন নান্নু’র মাতা হালিমা খাতুন (৭০) বুধবার রাতে ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। মৃত্যুকালে তিনি এক ছেলে ও ৪ মেয়ে রেখে গেছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় নগরীর নৌবন্দর থানা সংলগ্ন বিশারদ গ্রামে তার জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।
আনোয়ারা বেগম
ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলমের মাতা আনোয়ারা বেগম (৯০) বৃহস্পতিবার সকাল ৯ টায় উপজেলার চিকনমাটিস্থ নিজ বাসভবনে বাধক্য জনীত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নলিল্লাহ হির... রাজিউন)। মৃত্যুকালে ৪ ছেলে, ৪ মেয়ে নাতিনাতনীসহ অসংখ্য গুনগ্রুাহী রেখে গেছেন।
