মাত্র দুই শ ছাত্র-ছাত্রী নিয়ে ২০০২ সালে যাত্রা শুরু করে সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ। নয় বছরের ব্যবধানে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা সাত হাজারের বেশি। আর এই কৃতিত্বের দাবিদার বলা যায় প্রতিষ্ঠাতা অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ ও উদ্যোক্তা মিসেস হামিদা আলীকে। যার বলিষ্ঠ নেতৃত্ব ও উদ্যোগে ভিকারুন নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ দীর্ঘ সময় ধরে রেখেছিল তাদের শ্রেষ্ঠত্বের আসন। সাউথ পয়েন্টের ক্ষেত্রেও যে এর ব্যতিক্রম হবে না, সেটি বুঝা যায় বিভিন্ন বর্ষে জিপিএ ফাইভ, গোল্ডেন জিপিএ ও শতভাগ পাসের হার এবং এর ধারাবাহিকতা ও ক্রমোন্নতি দেখলে। উল্লেখ্য যে, ২০০৮ সালে প্রতিষ্ঠানটি ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃক শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানের স্বীকৃতি এবং ২০০৯ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নবম স্থান লাভ করে। আর এসব অর্জনের স্বীকৃতি স্বরূপ সাউথ পয়েন্ট ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃক অর্জন করে সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের গোল্ড ম্যাডেল। এখানে আরও উল্লেখ্য যে, বিশিষ্ট প্রকৌশলী এমএ রশিদ এর চেয়ারম্যান এবং আছেন, মেধাবী ও খ্যাতিমান একদল শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। আরও জানতে ফোন করুন :৯৩৬২৮৭৩-৪। রাজধানীর বিভিন্ন প্রান্তে রয়েছে এর বিভিন্ন শাখা। যেমন মালিবাগে মালিবাগ শাখা, বারিধারায় পৃথক স্কুল ও কলেজ শাখা এবং বনানী শাখা। প্রথমে স্কুল সেকশন দিয়ে শুরু করলেও ২ বছরের ব্যবধানে খোলা হয় এর কলেজ সেকশন। প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম তিন ভাগে বিভক্ত। যেমন—বাংলা মাধ্যম, ইংরেজি ভার্সন এবং ইংলিশ মিডিয়াম সেকশন। বাংলা মাধ্যম পিজি থেকে উচ্চ মাধ্যমিক লেভেল পর্যন্ত। ইংরেজি ভার্সন ‘ক্লাস ওয়ান টু টেন এবং ইংরেজি মাধ্যম প্লে গ্রুপ থেকে ও লেভেল পর্যন্ত। ইংরেজি মাধ্যমে’ ছেলে-মেয়ে উভয়ই। কলেজ শাখা শুধু মেয়েদের জন্য। এ বিষয়ে আরও জানতে যোগাযোগ করুন :বাড়ি-৮৯/এ, ৮৯/বি ও ৬৪/বি (উত্তর) চৌধুরী পাড়া, মালিবাগ, ঢাকা। গত ২৪ জানুয়ারি বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পালিত হলো এই শিক্ষাপ্রতিষ্ঠানের দশম বর্ষ পূর্তি। সীমিত সময়ের ব্যবধানে সাউথ পয়েন্টের অব্যাহত উন্নয়ন ও জনপ্রিয়তা প্রসঙ্গে জানতে চাইলে মিসেস হামিদা আলী জানান, শিক্ষার্থীদের প্রতিষ্ঠানের ধারণ ক্ষমতার মধ্যে রেখে স্পেশাল কেয়ারে রুটিন মাফিক নিয়মিত লেখাপড়ায় মনোনিবেশ করানোই হচ্ছে মূল কাজ। তবে এ জন্য সবার আগে প্রয়োজন অভিজ্ঞ শিক্ষকদের আন্তরিক তত্ত্বাবধান, যার কোনো বিকল্প নেই। ভবিষ্যত্ পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘আমরা লেখাপড়ায় সুষ্ঠু প্রতিযোগিতা তৈরির পাশাপাশি শিক্ষাটা যেন হয় জ্ঞানভিত্তিক এবং মানবীয় গুণাবলি অর্জনের লক্ষ্যে সে দিকেও সচেতন দৃষ্টি রেখেছি। বিশেষ করে সাউথ পয়েন্টকে নিজস্ব ক্যাম্পাসে একটি শক্ত ভিত্তির উপর দাঁড় করানোই আমার মূল লক্ষ্য। যা খুব দূরবর্তী নয়। ইতোমধ্যে বারিধারায় নিজস্ব জমিতে ক্যাম্পাস নির্মানের মহা পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।’
