‘রৌদ্রেই জন্মাবে বিদ্রোহ, যুক্তিতেই সমকাল’ স্লোগানে আগামী ২ ও ৩ মার্চ এদেশের বিতর্ক আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সংগঠন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফবিডি)-এর আয়োজনে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ট্রাস্ট ব্যাংক ৭ম এনডিএফ বিডি জাতীয় বিতর্ক উত্সব ২০১৩’। দু দিনব্যাপী এ বিতর্ক উত্সবে সারাদেশের শ্রেষ্ঠ সরকারি ও বেসরকারি স্কুল, কলেজ, মেডিকেল কলেজ, ইউনিভার্সিটি ও মাদ্রাসা থেকে বাংলা ও ইংরেজি মাধ্যমের প্রায় ২০০০ মেধাবী শিক্ষার্থী সেখানে উপস্থিত হবে। ৭ম বারের মতো আয়োজিত এ বিতর্ক উত্সবে থাকছে উদ্বোধনী অনুষ্ঠান, বর্ণাঢ্য র্যালি, বিতর্কের উপর কর্মশালা, বিভিন্ন মডেলের বিতর্ক প্রদর্শনী, বারোয়ারী বিতর্ক প্রতিযোগিতা, মিট দ্য পারসোনালিটি, জাঁকজমকপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সার্টিফিকেট, পুরস্কার ও উপহার সামগ্রী বিতরণী অনুষ্ঠান। উত্সবে অংশ নিতে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের জন্য যোগাযোগ :০১৭১১৫৪১৫৬৬, ০১৭১৬৫৮৮৭০৮।
