পরীক্ষামূলকভাবে গতবছরের ডিসেম্বরে প্রথম চালু করা হয়েছিল গুগলের লিংক সংক্ষিপ্তকরণ সুবিধা গুগোল। তবে এটির মাধ্যমে সব ব্যবহারকারীই লিংক সংক্ষিপ্ত করার সুবিধা পাননি। এই সাইটটির সুবিধা আনুষ্ঠানিকভাবে সেবাটি সব ব্যবহারকারীর জন্য চালু করেছে প্রতিষ্ঠানটি। একটি বিবৃতির মাধ্যমে গুগোল জানিয়েছে, আনুষ্ঠানিকভাবে সেবাটি চালুর ফলে যেকোনো ব্যবহারকারীই এর ‘স্ট্যান্ডঅ্যালোন’ ওয়েবসাইট থেকে লিংক সংক্ষিপ্ত করতে পারবেন। প্রচলিত অন্যান্য লিংক সংক্ষিপ্তকরণ সেবা থেকে এটি উন্নত, দ্রুতগতির এবং নিরাপদ। গুগোল অ্যাকাউন্টের মাধ্যমে লগ-ইন করে ব্যবহারকারীরা ইউআরএল হিস্টোরি, ট্রাফিক সোর্স, রেফারার এবং ব্রাউজার সম্পর্কিত সব তথ্য পাবেন। সাইটটি ব্যবহার করতে ভিজিট করুন :http: //goo.gl/
