‘এক্সএক্সএক্স’ ও ‘দ্য ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস’-এর এ অ্যাকশন হিরো কিন্তু সিনেমার কাহিনীকারও বটে। নিউইয়র্কে বেড়ে ওঠা এ শিল্পীর দুই ধরনের বংশ পরিচয় আছে। তার মা ইতালিয়ান ও বাবা আফ্রিকান-আমেরিকান। তাই নিজেকে ‘ম্যান অব কালার’ তথা রঙের মানুষ পরিচয় দিয়ে থাকেন ভিন ডিজেল। অভিনয়েও যার ছাপ স্পষ্ট। প্রথম জীবনের একটা সময় মার্কেটিংয়ের কাজ করতেন ডিজেল। বিক্রি করতেন ইলেকট্রিক বাতি। ১৯৯৩ সালে শিন্ডলার্স লিস্ট ছবিটি দেখে ডিজেল এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি পরিচালক স্টিভেন স্পিলবার্গের কাছে মনের কথা জানিয়ে তিন পৃষ্ঠার একটি চিঠি লিখেছিলেন। ‘দ্য ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস’-এর জন্য এমটিভি মুভি অ্যাওয়ার্ডস ও ‘সেভিং প্রাইভেট রায়ান’-এর জন্য অনলাইন ফিল্ম ক্রিটিক সোসাইটি পুরস্কার। তার সম্পর্কে মজার একটি তথ্য জানা যায় যে, শুটিংয়ের কাজে একেক সময় বিশ্বের একেক প্রান্তে থাকেন। সব সময় হোটেলে থাকতেও পছন্দ করেন না তিনি। তাই সিদ্ধান্ত নেন, যেখানেই যাবেন এখন থেকে নিজ পরিবার এবং বাড়িকে সঙ্গে নিয়েই থাকবেন। আর এ কারণে সম্প্রতি তিনি একটি ট্রেইলর বাড়ি কিনেছেন। তার সম্পর্কে আরও জানতে :http://vin diesel.com/
