গেম কর্নার

ক্রাইসিস ৩

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৩, ১৫:৪১
বিখ্যাত গেম ক্রাইসিসের কথা গেমপ্রেমী সবারই জানা আছে। তাদের জন্য সুখবর যে, চলতি বছরের ফেব্রুয়ারিতেই মুক্তি পেতে যাচ্ছে, ক্রাইসিস সিরিজের ছয় নম্বর গেম ক্রাইসিস ৩। ফার্স্টপারসন শুটার ক্রাইসিস ৩ গেমটি ডেভেলপ করছে ক্রাইটেক, এবং পাবলিশ করেছে ইলেক্ট্রনিক আর্টস। ক্রাইইঞ্জিন ৩ ব্যবহার করে ডেভেলপ করা গেমটি একাধারে পিসি, পে ্লস্টেশন ৩ এবং এক্সবক্স ৩৬০-এর জন্য বাজারে ছাড়া হবে। মজার কথা হচ্ছে, ক্রাইসিস ৩ গেমটির কথা অনিচ্ছাকৃতভাবে ইলেক্ট্রনিক আর্টস থেকে প্রকাশিত হয়ে পড়লে, ক্রাইটেক গেমটির কথা স্বীকার করে নেয়। ক্রাইসিস ৩-এর ঘটনা এমন যে, ২০৪৭ সালে ( ক্রাইসিস ২-এর ২৪ বছর পর) প্রোফেট (পূর্বের গেমের মূল চরিত্র) আবার নিউইয়র্ক সিটিতে ফিরে আসে। এবং ফিরে এসে দেখতে পায়, সম্পূর্ণ নিউইয়র্ক সিটিকে এক বিশাল আচ্ছাদনে ঢেকে রেখেছে সেলকর্পোরেশন। (ক্রাইসিস ২-এ দেখানো, একটি প্রাইভেট মিলিটারি কোম্পানি) যার নাম তারা দিয়েছে। যে শহর আগে ছিল বিশাল বিশাল অট্টালিকায় ভরা, তা এখন জঙ্গল। ক্রাইসিস ৩-এ প্রোফেটের সাথে খেলবে এক নতুন চরিত্র, যার নাম সাইকো। গেমটি সম্পর্কে আরও জানতে দেখুন, http://www.c rys is.com/us/crysis-3