উন্নত প্রযুক্তিতে হাইব্রীড বোরো ধান চাষের লক্ষ্যে প্রশিক্ষণ

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৩, ১৫:৪৪
গঙ্গাচড়া উপজেলায় উন্নত প্রযুক্তিতে হাইব্রীড বোরো ধান চাষে কারিগরী জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের এক প্রশিক্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচির আয়োজনে গত বুধবার অনুষ্ঠিত কর্মশালায় কৃষকদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়। ব্র্যাক বড়বিল ইউনিয়নের পানাপুকুর ব্লকের ৫৯ জন কৃষককে নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফরের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএই’র উপ-পরিচালক ফিরোজ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন আবুজার ইসলাম, ফারুক হোসেন, উমর ফারুক, আহসান হাবীব প্রমুখ। কর্মশালায় ৫৯ জন কৃষককে প্রশিক্ষণ শেষে বোরো চাষ ও সার বাবদ একর প্রতি ৫ হাজার টাকা করে প্রদান করা হয়। এছাড়াও কৃষকদের পূর্বে ধান বীজের জন্য অনুদান প্রদান করা হয় এবং আগামীতে সেচ ও কীটনাশক বাবদ অর্থ প্রদান করা হবে। উপজেলার ১০টি ইউনিয়নে ১২টি ব্লকে ৮৯২ জন কৃষককে ৩৫৭.৭৪ একর জমিতে বীজ, চাষ, সেচ ও কীটনাশক বাবদ অনুদান প্রদান করা হবে। অনুদান প্রদানের আগে ডিএই’র উপ-পরিচালক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, কোলকোন্দ ইউনিয়নের চেয়ারম্যান মমিনুর ইসলাম ও উপজেলা কৃষি কর্মকর্তা কোলকোন্দ ইউনিয়নের এসআরআই পদ্ধতির একটি ব্লক পরিদর্শন করে কৃষকদের বিভিন্ন রকম পরামর্শ প্রদান করেন।