বোরহানউদ্দিনে সেলাই মেশিন বিতরণ

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৩, ১৫:৪৪
দর্জি প্রশিক্ষন ও সেলাই মেশিন বিতরনের মাধ্যমে গ্রামীণ দরিদ্র নারীদের স্বাবলম্বী করন শীর্ষক কর্মসূচী গতকাল উপজেলা মিলনায়তনে অণুষ্ঠিত হয়েছে। উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন হায়দার এ কর্মসূচীর উদ্ধোধন করেন।উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ইসমত আরা খানম’র সভাপতিত্বে অণুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন নির্বাহি কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন।বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন’র অর্থায়নে স্থানীয় এনজিও সোস্যাল ওয়েল ফেয়ার অর্গানাইজেশন এ কর্মসূচী বাস্তবায়ন করেন।প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান বলেন,এক সময় ছিল যখন নারীরা ঘরের বাইরে বের হওয়ার সুযোগ ছিল না।আজ সমাজের প্রতিটি সেক্টরে নারী পুরুষের সমান অংশগ্রহণ রয়েছে।আমি আশা করব আপনারা প্রশিক্ষনটি মনোযোগ সহকারে গ্রহণ করে নিজ নিজ পরিবারের বাড়তি আয়ের সুযোগ করবেন। পরিবারকে করবেন স্বাবলম্বী।পরে অংশগ্রহণকারীদের মধ্যে ১৯ জনকে সেলাই উপকরন বিতরন করেন।অণুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা ইকবাল হোসেন, সোস্যাল ওয়েল ফেয়ার এর নির্বাহি পরিচালক আবু জাফর মোহাম্মদ আবু ছালেহ সান এর নির্বাহি পরিচালক বিল্লাল হোসেন জুয়েন, প্রভাষক মনিরুজ্জামান ।