চুয়াডাঙ্গা পৌরসভার তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত বৃহস্পতিবার এক ফ্রি-মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন প্রধান অতিথি হিসাবে সকাল ৯টায় ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জেলার শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
হাজেরা মোরাদ ফাউণ্ডেশন আয়োজিত এই মেডিক্যাল ক্যাম্পে তালতলা ও আশপাশের ৭/৮টি গ্রামের ৩ হাজার গরিব ও দুস্থ রোগীকে বিনামূল্যে বিভিন্ন রোগ সংক্রান্ত চিকিত্সা, পরামর্শ ও ওষুধ প্রদান করা হয়। প্রফেসর ডাঃ মাহবুব হোসেন মেহেদীর নেতৃত্বে ৪০ জন বিশেষজ্ঞ চিকিত্সক ক্যাম্পে চিকিত্সাসেবা প্রদান করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে চুয়াডাঙ্গার জেলা প্রশাসক দেলোয়ার হোসেন, পুলিশ সুপার আব্দুর রহিম শাহ চৌধুরী ও চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন বিশেষ অতিথি ছিলেন।
