খুলনায় বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্র নিহত

আপডেট : ০৪ মে ২০১৯, ১৬:৫২

খুলনায় বিদ্যুৎস্পৃষ্টে সুজন (১২) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। আজ শনিবার বেলা ১১টার দিকে নগরীর আলমনগর বাজারের একটি ক্যারাম বোর্ডের দোকানে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুজন আলমনগর রেল সাইডের বাসিন্দা ফেরিওয়ালা বেল্লাল হোসেনের ছেলে।

খালিশপুর থানার ওসি সরদার মোশারফ হোসেন বলেন, সুজন দোকানে ক্যারাম বোর্ড খেলতে যায়। দোকানের পাশে বৈদ্যুতিক খুঁটি ছিল। খুঁটিতে বৃষ্টির পানি লেগে ছিল। সেই খুঁটিতে সুজন বিদ্যুতায়িত হয়। তাকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: পাওনা টাকা ফেরত চাওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা 

ইত্তেফাক/কেকে