মুক্তাগাছায় ডাকাতের গুলিতে জুয়েলারী কর্মচারী নিহত

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩৬
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা শহরের দরিচারআনি বাজার (তামাক পট্টি) এলাকায় গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে ডাকাতের গুলিতে এক স্বর্ণের দোকানের কর্মচারী নিহত হয়েছে। মোটর সাইকেলযোগে ২ ডাকাত মা রাজেশ্বরী শিল্পালয়ে কর্মচারী আটানীবাজার নিবাসী সুরেন্দ্র দেবনাথের ছেলে বাবু দেবনাথের পেটে বন্দুক ঠেকিয়ে (২০) গুলি করে। দোকানের নগদ টাকা, স্বর্ণালংকারসহ ১০ লক্ষাধিক টাকার মাল লুট করে।