শিল্পী সময়কে ধরে রাখে, আবার কখনো নিজের সময় অতিক্রম করে চলে যায় অতীতে কিংবা ভবিষ্যতে। শিল্পীর শিল্পকর্ম দেখে বোঝা যায় সময়ের এগিয়ে যাওয়া, রঙের ব্যবহার, সময়ের সাথে চলা। যেমনটা দেখা যায় শিল্পাঙ্গন আয়োজিত ‘মাস্টার্স অ্যান্ড আদার্স’ চিত্র প্রদর্শনীতে। এখানে হালের নবীন শিল্পীদের ছবি যেমন স্থান পেয়েছে তেমনি রয়েছে দেশের প্রবীণতম শিল্পীদের চিত্রশিল্প ও শুক্রবার শিল্পাঙ্গন গ্যালারিতে নবীন প্রবীণ ২৯ জন শিল্পীদের ৪০টি চিত্রশিল্প নিয়ে শুরু হয় সপ্তাহব্যাপী এই চিত্রপ্রদর্শনী। উদ্বোধন করেন শিল্প পৃষ্ঠপোষক মুহম্মদ আজিজ খান, বিশেষ অতিথি ছিলেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক খায়রুল মজিদ মাহমুদ, পাকিস্তান হাই কমিশনের প্রেস কাউন্সিলার আমরিন জান এবং শিল্প সমালোচক স্থপতি রফিক আজম। আবদুস সকুর, আহমেদ নাজির, বারিন সোম, কাইয়ুম চৌধুরী, হাসেম খানের ছবির সাথে সোহানা সাহরিন, উত্তম গুহ, জুনাবুল ইসলামের এই চিত্রপ্রদর্শনী চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন বেলা ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে সকলের জন্য। শিক্ষক এবং অন্যদের এই প্রদশর্নী চলছে ধানমন্ডির বাড়ি-৭, রাস্তা-১৩এর গ্যালারিতে।
