ভারতের হায়দ্রাবাদে ব্যস্ত বাণিজ্যিক এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় দুটি শক্তিশালী বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা ১৬ জনে দাঁড়িয়েছে। প্রাথমিক তদন্তে এ হামলার পিছনে ইন্ডিয়ান মুজাহিদিনের হাত রয়েছে বলে পুলিশ সূত্র জানিয়েছে। এর আগেও এ ধরনের বোমা হামলা চালিয়েছিলো ইন্ডিয়ান মুজাহিদিন। বোমা হামলার ঘটনায় গতকাল শুক্রবার পার্লামেন্টের দুই কক্ষে সরকারের সমালোচনা করেছে বিরোধীদলগুলো। হামলার পর বড় বড় শহরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। টাইম্স অব ইন্ডিয়ার প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। হামলায় নিহত ১৬ জনের মধ্যে ১৩ জনের পরিচয় পাওয়া গেছে। নিহতদের মধ্যে দু’জন এমবিএ শিক্ষার্থী ও হায়দ্রাবাদে পুলিশ বিভাগে পরীক্ষা দিতে আসা একজন রয়েছেন। আহতদের অধিকাংশই শিক্ষার্থী এবং যুবক। এ ঘটনায় আরো ১১৯ জন আহত হয়। পুলিশ সূত্র জানায়, এ হামলার ঘটনায় সন্দেহের তীর ইন্ডিয়ান মুজাহিদিনের দিকে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রের খবর অনুযায়ী আফজল গুরুর ফাঁসির পাল্টা জবাব হিসেবে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে অনুমান করা হচ্ছে। কেন্দ ীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্দে গতকাল সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন ও হাসপাতালে আহতদের দেখতে যান। তিনি বলেন, সিনেমা হলের কাছে রাখা বাইসাইকেলে বোমা দু’টির বিস্ফোরণ ঘটে। বোমাগুলো অত্যাধুনিক ও অত্যন্ত শক্তিশালী। তিনি জানান, হামলার ৪৮ ঘণ্টা আগে গোয়েন্দারা সন্ত্রাসী হামলা সম্পর্কে তথ্য পেয়েছিলেন। তথ্যে ব্যাঙ্গালুরু, হুবলি এবং কোয়েমবাতোরের পাশাপাশি হায়দ্রাবাদের হামলা সম্পর্কে সতর্ক করা হয়েছিল। ভারতীয় মুজাহিদিন ও লস্কর নামে দু’টি বিদ্রোহী দল এ হামলা করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রাজ্য সরকারের পাশাপাশি কেন্দ ?হামলার নিন্দা জানিয়ে পাকিস্তান বলেছে, সন্ত্রাসবাদী কার্যকলাপ সবসময় নিন্দনীয় ও অসমর্থনযোগ্য। উল্লেখ্য, গত বৃহস্পতিবার সন্ধ্যার পর স্থানীয় সময় ৭-১ মিনিটে প্রথম বোমাটি বিস্ফোরণ ঘটলে ৮ জন নিহত হন। মাত্র ৫ মিনিট পর ৫০০ মিটার দূরত্বে দ্বিতীয় বোমাটি বিস্ফোরণে নিহত হন আরো ৩ জন। হায়দ্রাবাদের দিলসুখ নগরের জনপ্রিয় কোনার্ক এবং ভেনকাতাদ্রি নামে দুটি সিনেমা হলের সামনে বোমা বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটে। দ্বিতীয় বোমাটি বিস্ফোরণের ৯ মিনিট পর স্থানীয় বাসস্ট্যান্ডে তৃতীয় বোমার বিস্ফোরণ ঘটে। তবে তৃতীয় বোমায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। ২০০৭ সালে হায়দ্রাবাদে বোমা বিস্ফোরণে ৪২ জন নিহত হয়েছিল।
