নাগাল্যান্ড ও মেঘালয়ে বিধানসভা নির্বাচন আজ

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৫৭
ভারতের নাগাল্যন্ড ও মেঘালয় বিধানসভা নির্বাচন আজ শনিবার অনুষ্ঠিত হচ্ছে। নাগাল্যন্ডে এক দশক ধরে ক্ষমতায় আছে নাগা পিপলস ফ্রন্ট (এনপিএফ)। নাগাল্যন্ডে ৬০ আসনের বিধানসভায় ১৮৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মূল প্রতিযোগিতা হবে এনপিএফ ও কংগ্রেসের মধ্যে। মেঘালয়ে ক্ষমতাসীন কংগ্রেস আবার ক্ষমতায় আসতে চায়। এখানে দীর্ঘ দিন ধরে নরবড়ে জোট সরকার রাজ্য শাসন করছে। ৬০ আসনের বিধান সভায় ৩৪৫ জন প্রার্থী নির্বাচন করছেন। কংগ্রেস নেতৃত্বাধীন জোটের প্রধান শরীক ইউনাইটেড ডেমোক্র্যাটিক পার্টি (ইউডিপি) কংগ্রেসকে পরাজিত করার ব্যাপারে আশাবাদী। স্বাধীনতাকামী একটি নিষিদ্ধ সংগঠন নির্বাচন প্রতিহত করতে ৩৬ ঘণ্টা বনধ্ ডাকলেও প্রশাসন একে গুরুত্ব দিচ্ছে না। খবর এনডিটিভির।