রাণীনগরে মাদকসেবীকে পুলিশে দিল মা

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২৮
নওগাঁর রাণীনগরে মাদকসেবী পুত্রকে পুলিশে ধরিয়ে দিলেন এক অসহায় মা। গতকাল শনিবার পুলিশ মাদকসহ নাসির উদ্দিন ওরফে কান্না (২৫) নামের যুবককে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে। রাণীনগর থানার এএসআই আমিনুল ইসলাম জানান, এদিন সকাল ১০টায় উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের নাজিমুদ্দিনের পুত্র উক্ত নাসির উদ্দিন ওরফে কান্নাকে ১১ পুরিয়া গাজাসহ গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে।