মাদ্রাসা ছাত্রীকে পিটিয়ে হত্যা

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৪৪
ফরিদগঞ্জে প্রেমে প্রত্যাখ্যাত হয়ে হালিমা নামের এক মাদ্রাসা ছাত্রীকে পিটিয়ে হত্যা করেছে দুই বখাটে যুবক। হালিমা লোহাগড়া মহিলা মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্রী। উপজেলার মানিকরাজ গ্রামের বাসিন্দা হালিমার বাবা আব্দুল মান্নান ছৈয়াল জানান, মহসীন নামের এক যুবক প্রতিনিয়ত আমার মেয়েকে উত্ত্যক্ত করতো। এ বিষয়ে এলাকার ইউপি সদস্যকে একাধিকবার জানালেও কোন প্রতিকার পাননি তিনি। গত বৃহস্পতিবার বখাটে মহসীন ও তার সঙ্গী মোস্তফা হালিমাকে একা পেয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে বলে জানান তিনি। এ বিষয়ে সংশ্লিষ্ট থানার ওসি নাজমুল হক জানান, এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে। মহসীনকে গ্রেফতারে অভিযান চলছে।