শনিবার বিকালে শহরের কৃষি ব্যাংক সংলগ্ন জেলা জামায়াতের কার্যালয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। বিক্ষুব্ধ জনতা বিকালে একটি মিছিল নিয়ে গিয়ে জামায়াতের কার্যালয়ে হামলা করে। কার্যালয়ের ভেতরের আসবাবপত্র ভবনের দ্বিতীয় তলা থেকে নীচের রাস্তায় ফেলে দিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়। এসময় বিক্ষুব্ধ জনতা জামায়াতের বিরুদ্ধে নানা শ্লোগান দিয়ে জামায়াতের রাজনীতি বন্ধ করার দাবি জানান।
এব্যাপারে সদর থানার ওসি আবুল বাশার ঘটনার সত্যতা স্বীকার জানান, জামায়াতের কার্যালয়টি বন্ধ ছিল। আকস্মিক বিক্ষুব্ধ জনতা হামলা চালিয়ে ভাংচুর করেছে।
