বিশ্বের যা কিছু মহান ও চির কল্যাণকর তার অর্ধেকটা যে নারীর’ই প্রচেষ্টার ফসল তা আমাদের অনেকের হয়তো অজানা। আর সে অজানা তথ্যকে সকলের সামনে তুলে ধরতে ফোবর্স ম্যাগাজিন শতজন প্রভাবশালী অন্যপূর্ণা নারীর একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরি করেছেন। এদের মধ্যে-ম্যলিন্ডা গেটস, মিসেল ওবামা, ক্রিস্টিনা ফারনান্দেজ দে কৃষ্ণার ও সুসান ওজসিসকি প্রমুখ উল্লেখযোগ্য
মিশেল ওবামা
পুরো নাম মিশেল লাভাঞ্জ রবিনসন ওবামা। ১৯৬৪ সালের ১৭ জানুয়ারি শিকাগোর ইলিনয় শহরে জন্মগ্রহণ করেন মিসেল। তিনি ৪৪ বছর বয়সী বর্তমান আমেরিকান প্রেসিডেন্ট বারাক ওবামার স্ত্রী এবং প্রথম আফ্রো আমেরিকান ফার্স্ট লেডি হিসেবে পরিচিত। মিসেল ১৯৮৫ সালে প্রিস্টন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং ১৯৮৮ সালে হার্ভার্ড ল-স্কুল থেকে আইন নিয়ে পড়াশুনা করেন। বলা হয়ে থাকে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বারাক ওবামার ৬৬ শতাংশ জনপ্রিয়তার দাবিদার অন্যপূর্ণা নারী মিসেল। ফার্স্ব লেডি মিসেল তার শৈশবের স্থূলতা, সামরিক পরিবারের সাথে খাপ খাইয়ে ও তার আড়ম্বরপূর্ণ ফ্যাশন অব্যাহত রেখে একটি কৌতূহলপূর্ণ জীবনযাপন করেন। চলতি বছর তিনি হার্ভার্ড ল-স্কুলে ইউএস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিনিধিত্ব করেন। তিনি প্রতিনিয়ত নারী উন্নয়নমূলক সামাজিক কর্মকাণ্ডে নিযুক্ত থেকে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। সদা হাস্যোজ্জ্বল মিসেল সম্প্রতি ইভটিজিং শীর্ষক একটি অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত থেকে ব্যাপক আলোড়ন তৈরি করেছিলেন।
সুসান ওজসিসকি
৪৬ বছর বয়সী অন্যপূর্ণা সুসান ওজসিসকি হচ্ছেন গুগলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের নাগরিক সুসান হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অফ মাস্টারস ও ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া লস এঞ্জেলেস থেকে ব্যবসা প্রশাসন ও বিজ্ঞানের উপর মাস্টারস ডিগ্রি অর্জন করেন। সুসান গুগলের পিছনের মানুষ হিসেবে পরিচিত, কারণ গুগল পণ্যর বিজ্ঞাপন, এ্যাড ওয়াড’স, এ্যাড সেন্স গবেষণা এবং ডাবল ক্লিক’র সমস্ত কাজ তার নিয়ন্ত্রণে থাকে। যার ফলে ২০১১ সালে গুগল কোম্পানি প্রায় ৯৬% আয় করে, যার মূল্য দাঁড়ায় ৩৭.৯ বিলিয়ন ডলার। একটি এস.ভি.পি বিজ্ঞাপন প্রাথমিক ফোকাস’র মাধ্যমে গ্রাহকদের প্রাসঙ্গিক বিজ্ঞাপন কন্টেন্ট প্রদান করে সুসান ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। তার এবং তার টিমের একটাই লক্ষ্য গুগলের স্মার্ট এ্যাড সার্ভিসের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা লাভ করা। গুগলের মূল চারটি বিষয় হচ্ছে- প্রথমত সে তার প্রয়োজনীয় জায়গা দখল করে, পরবর্তীতে সে তার ব্রেইনকে সাজিয়ে নেয় এরপর পেজ তৈরি করে। সুসান একজন আমেরিকান ব্যবসায়ী যিনি গুগলের জ্যেষ্ঠ পণ্য ব্যবস্থাপনা ও প্রকৌশল বিভাগের ভারপ্রাপ্ত ভাইস প্রেসিডেন্ট।
ক্রিস্টিনা ফারনান্দেজ দে কৃষ্ণার
‘লৌহ মানবী’ খ্যাত ৬১ বছর বয়সী ক্রিস্টিনা ফারনান্দেজ বর্তমানে আর্জেন্টিনার প্রেসিডেন্ট। দ্বিতীয় মেয়াদে আর্জেন্টিনার প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে অলিম্পিক টিমের জন্য ফকল্যান্ড দ্বীপপুুঞ্জের উপর ব্রিটিশ সরকারের কর্তৃত্ব নিয়ে বিতর্কিত অনুমোদনের বিষয়ে তিনি বিজ্ঞাপনের শিরোনাম বনেছিলেন। ফকল্যান্ড দ্বীপপুঞ্জকে কেন্দ্র করে আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের মধ্যে সর্বদা উত্তেজনা বিরাজমান থাকত। ক্রিস্টিনা ক্ষমতায় এসে তার সঠিক সমাধান করেন। তার পূর্বসূরী এবং স্বামী নেস্টর কৃষ্ণার আর্জেন্টিনার প্রেসিডেন্ট ছিলেন, যিনি ২০১০ সালে অপ্রত্যাশিতভাবে মারা যাওয়ার পর তিনি পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হন। ২০০৭ সালের পূর্বে তার শাসনামলে তীক্ষ অর্থনীতির প্রভাবে জিডিপি বেড়ে দাঁড়িয়েছিল ৩৭ শতাংশ পর্যন্ত, এছাড়া পেনশন ও শিশুকল্যাণ বেনিফিট বৃদ্ধি করার পাশাপাশি দারিদ্র্য হার কমেছিল কল্পনাতীতভাবে। একজন কূটবুদ্ধিসম্পন্ন ও জনপ্রিয়তার তুঙ্গে থাকা রাজনীতিবিদ হিসেবে ক্রিস্টিনা দেশের, দেশের মানুষের এবং দেশের পতাকার সন্মান রক্ষার্থে নিরলস কাজ করে যাচ্ছেন।
