প্র জ ন্মে র বা ণী

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:২৮
একজন প্রকৃত ব্লগার যেকোনো বিষয় নিয়েই ব্লগ করতে পারে আর সেগুলো কখনও অন্যদের কাছে একঘেয়ে হয় না। জোইচি ইটো (১৯৬৬-বর্তমান) --- ুএকটা ব্লগ লিখলে সেখানে অনেক ধরনের কমেন্ট আসে। আর সেসব কমেন্ট থেকে অনেক বিষয় সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যায়। জারন লেনিয়ার (১৯৬০-বর্তমান) --- একজন শক্তিশালী মানুষের চাইতে একজন শিক্ষিত ব্লগার অনেক বেশি শক্তিশালী একজন মানুষ। মিকি কাস (১৯৫১-বর্তমান) --- টুইটারও একধরনের ব্লগ। মনের কথা খুব অল্প ভাষাতেই জানিয়ে দেওয়া যায় বলে জনপ্রিয় এটা। মিন্ডি ক্যালিং (১৯৭৯-বর্তমান) --- ব্লগিং করতে গিয়ে একবার মজা পেয়ে গেলে প্রতিদিন ব্লগ না করে নিজেকে আটকে রাখা সম্ভব না। রবার্ট প্ল্যান্ট (১৯৪৮-বর্তমান)