হরিণাকুণ্ডুতে অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩৪
ঝিনাইদহের হরিণাকুন্ডু পুলিশ আমিরুল ইসলাম পচা নামে এক সন্ত্রাসীকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে। গতকাল শনিবার ভোরে হরিণাকুণ্ডু উপজেলার ভাতুড়িয়া গ্রাম থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। পচা একই উপজেলার ভায়না গ্রামের আব্দুর রহিম বক্সের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, অপহরণ, চাঁদাবাজি, নারী ধর্ষণসহ অন্তত ২০টি মামলা রয়েছে। হরিণাকুণ্ডু থানার থানার ওসি রেজাউল ইসলাম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ দুর্ধর্ষ সন্ত্রাসী আমিরুল ইসলাম পচাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত ২০টি মামলা রয়েছে বলে তিনি জানান।