জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় বৃত্তি

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩৫
২০১২ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার ফল গত ২৭-১২-২০১২ তারিখে প্রকাশিত হয়। যারা বৃত্তি পাবে, তাদের নাম হয়তো আর কিছুদিনের মধ্যেই প্রকাশিত হবে। আমার বক্তব্য হচ্ছে প্রাইমারি স্কুল সার্টিফিকেট পরীক্ষায় ৫৫,০০০ ছাত্রছাত্রীকে বৃত্তি দেয়া হয়। অথচ জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় মাত্র ৪০,০০০ ছাত্রছাত্রী বৃত্তি পেয়ে থাকে। এই সংখ্যা ৫৫,০০০ করা হোক। সেইসঙ্গে বৃত্তির টাকার পরিমাণ মেধাভিত্তিক ৫০০ টাকা এবং কোটাভিত্তিক ৪০০ টাকা করা হোক। এ ব্যাপারে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। মো. নাজমুল হক, নবম শ্রেণি, ব্লুবার্ড-স্কুল ও কলেজ, সিলেট।