শুক্রবার আনন্দঘন পরিবেশে কসবা সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৯৬৮ ব্যাচের ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী উত্সব হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, স্মৃতিচারণমূলক সভা ও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্যাচের কৃতী শিক্ষার্থী মো. আমিনুল ইসলাম চৌধুরী দুলালের সভাপতিত্বে স্মৃতিচারণমূলক সভায় প্রধান অতিথি ছিলেন কসবা সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন কমিটির আহ্বায়ক ও ঢাকাস্থ কমফোর্ট ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান প্রকৌশলী আলহাজ্ব কবির আহমেদ ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জালাল সাইফুর রহমান।
