জেলা সদরের মাদারীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকট বিরাজ করছে। এক শিপ্ট থেকে দু’শিপ্টে উন্নীত করা হলেও প্রয়োজনিয় সংখ্যক শিক্ষক নিয়োগ দেয়া হয়নি। ১৯৭০ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে বিজ্ঞান বভন নির্মিত হয়নি। শ্রেণি কক্ষে স্থান সংকুলান সমস্যা প্রকট। বিদ্যালয়টিতে ৭শত ছাত্রী লেখাপড়া করে। বর্তমান একতলা ভবনটিকে দ্বিতল ভবনে রুপান্তরিত করা প্রয়োজন। ছাত্রী মিলনায়তনটি অত্যন্ত ছোট হওয়ায় গদাগাদি করে ছাত্রীদের বসতে হচ্ছে। ছাত্রীনিবাস স্থাপন করে বহিরাগত ও গ্রামের ছাত্রীদের থাকার ব্যবস্থা করা প্রয়োজন। বিদ্যালয় মাঠটি ভরাট করা হলে মেয়েদের খেলাধূলার সুযোগ বৃদ্ধি পাবে।
এদিকে সানমন্দী উচ্চ বিদ্যালয়টি ৪০ বছরেও কোন উন্নয়ন প্রকল্পের আওতায় আসেনি। নির্মিত হয়নি বিজ্ঞান ভবন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ১৯৭২ সালে স্থাপিত বিদ্যালয়টিতে ৪ শতাধিক ছাত্র-ছাত্রী লেখাপড়া করে আসছে। ২টি টিনসেড ভবনের একটি অত্যন্ত জরাজির্ণ। পুরাতন টিনের গৃহটি জরাজির্ন হওয়ায় শ্রেণি কক্ষে লেখাপড়া ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। আসবারপত্রের অভাব বিশেষ করে বসার বেঞ্চের অভাব তীব্র। জরার্জিন শৌচাগারের কারনে শিক্ষার্থীদের প্রাশয়ই বিপাকে পরতে হচ্ছে। প্রায় ২৩০ জন ছাত্রী লেখাপড়া করলেও ছাত্রী মিলনায়তন নেই। মেয়েদের গাদাগাদি করে কক্ষটিতে বসতে হচ্ছে।
