কক্সবাজারের চকরিয়ায় ভাড়াটিয়া পরিচয়ে ঢুকে এক প্রবাসী শিল্পপতির ফ্ল্যাট বাড়িতে ডাকাতি হয়েছে। এসময় মুখোশধারী ডাকাতরা ওই বাড়ি থেকে লুট করে নিয়ে গেছে স্বর্ণালংকার ও বিদেশি ডলারসহ প্রায় আড়াই লাখ টাকার মালামাল। শুক্রবার সন্ধ্যায় পৌরসভার নিরিবিলি আবাসিক এলাকাস্থ পাইলট উচ্চ বিদ্যালয় সড়কে দুবাই রফিকের ফ্ল্যাট বাড়িতে ঘটেছে এ ডাকাতির ঘটনা।
ফ্ল্যাট মালিক রফিকুল ইসলাম জানান, ডাকাতদল ফ্ল্যাটের তৃতীয় তলায় উঠে তার বাসার কলিংবেল টিপে। ওই সময় তার বড় ছেলে শাহরিয়ারকে ডাকাতরা বাসা ভাড়ার জন্য এসেছে বলে জানায়। ডাকাতরা ভিতরে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে মালামাল লুট করে নিয়ে যায়।
