জেপির প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদের পিতার ইন্তেকাল

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৪৬
জাতীয় পার্টি-জেপির প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তার পিতা বিশিষ্ট সমাজসেবক আজমল হোসেন খান (৮৭) বার্ধক্যজনিত কারণে গতকাল রবিবার দুপুরে তার কেরানীগঞ্জস্থ নিজ বাসায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ..... রাজেউন)। মৃত্যুকালে তিনি ৪ ছেলে, ২ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ এশা মরহুমের জানাজা নামাজ শেষে কলাদিয়া ঈদগাহ কবরস্থানে তাকে দাফন করা হয়। আজমল হোসেন খানের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এবং মহাসচিব ও সাবেক মন্ত্রী শেখ শহীদুল ইসলাম। বিবৃতিতে তারা মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন। এছাড়াও জাতীয় পার্টি-জেপির সকল অঙ্গ সংগঠনের পক্ষ হতে গভীর শোক প্রকাশ করা হয়েছে।