ফিটনেস

কোমরের ব্যথা থেকে মুক্তি পেতে

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:২৭
কোমরে ব্যথা হলে সবাই চিন্তিত হয়ে পড়েন। আর ব্যথা সহ্য করতে না পারলে আপনাকে ছুটতে হয় চিকিত্সকের কাছে। হাজারো টেস্ট, নিয়মিত ওষুধ খাওয়া সব মিলিয়ে এক বিরক্তিকর অবস্থা। আগে থেকে সচেতন হলে কোমরের ব্যথা থেকে মুক্তি পাওয়া যায়। কোমরের ব্যথা থেকে মুক্তি পাওয়ার পরামর্শ নিয়ে এবারের আয়োজন— কৈশোর মানেই দৌড়ঝাঁপ, লাফালাফিসহ দুরন্তপনার মহাযজ্ঞ। তাই তো বন্ধুদের সাথে খেলাধুলার পাশাপাশি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাতে মেলে দু’চারটা পুরস্কার। কিন্তু ওই সময় সমস্যা না হলেও কর্মজীবনে এসে দেখা দিতে পারে পিঠের নিচের দিকে একটু আধটু ব্যথা হচ্ছে। অনেক সময় সারা দিনের কাজের চাপে চাহিদা অনুযায়ী বিশ্রাম নেওয়া হয় না। হয়তো আচমকা ঝাঁকুনিতে কোমরের হাড় নড়েচড়ে যেতে পারে, কিন্তু তা আপনি বুঝতে পারেননি। দু’একদিনের পর ব্যথা শুরু হলে সমস্যার অন্ত নেই। ব্যথা বেশি পরিমাণে অনুভব হলে অবশ্যই চিকিত্সকের কাছে যাবেন। নানা রকম টেস্ট ও নিয়মিত ওষুধ খেতে গিয়ে বিরক্তিকর এক অবস্থার সৃষ্টি হয়। তাই আপনি এ রকম প্রস্তুতি নিতে পারেন ব্যথা সারানোর জন্য।  সকালে হাঁটার চেষ্টা করুন।  সঠিক পদ্ধতিতে যোগ ব্যায়াম করুন।  মেডিটেশন করুন; শরীর ও মন ভালো থাকবে।  পরিমিত বিশুদ্ধ পানি পান করুন।  সুযোগ থাকলে সাঁতার কাটুন।  নাশতায় স্বাস্থ্যসম্মত খাবার খান।  অফিস থেকে ফিরে একটু বিশ্রাম নিয়ে হাঁটুন।  আশপাশের কোনো জিমেও যেতে পারেন।  রাতের খাবার আটটার মধ্যেই খেয়ে ফেলুন।  সন্ধ্যার পর ভাজা পোড়া খাবার এড়িয়ে চলুন।  রাতের খাবার খাওয়ার পরপরই ঘুমাতে যাবেন না। কিছুক্ষণ ছাদে বা বারান্দায় হাঁটতে পারেন।  বেশি রাত জাগবেন না। কোমরের ব্যথা থেকে মুক্তি পাওয়ার আরও কিছু পরামর্শ নিচে উপস্থাপন করা হলো—  কোমরের মাংসপেশির শক্তি বাড়ানোর জন্য ব্যায়াম করা অভ্যাস করুন। এ ব্যাপারে কোনো অভিজ্ঞ ফিটনেস বিশেষজ্ঞদের পরামর্শ নিতে পারলে ভালো হয়।  সামনে ঝুঁকে কাজ করা, হাঁটু ভাঁজ করে নিচ থেকে কোনো জিনিস তোলা একেবারে উচিত নয়।  বিছানা থেকে পাশ ফিরে ওঠা অভ্যাস করুন।  চিকিত্সকের সঙ্গে পরমার্শ করে কোমরে বেল্ট ব্যবহার করতে পারেন।  খেয়াল রাখুন সঠিক ডায়েটের দিকেও। ক্যালসিয়ামসমৃদ্ধ সবজি ও ফল খান। খাদ্য তালিকায় রাখতে পারেন দুধ অথবা দই।  হাই কমোড ব্যবহার করার চেষ্টা করুন।  ব্যথা খুব বেশি হলে সাময়িক বিশ্রাম নেওয়া প্রয়োজন। তবে সোফা বা খুব নরম বিছানা চলবে না। স্বাভাবিক বিছানায় শুতে হবে। মডেল রোশনী ছবি দীপঙ্কর দীপু