ফরিদপুরে কলেজ ছাত্রী হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৩, ২১:১৭
ফরিদপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আনোয়ারুল হক গতকাল সোমবার হত্যা মামলার রায়ে সাইদুর রহমান আসাদ (৩৮) নামক একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। পিপি খসরুজ্জামান দুলু জানান, ফরিদপুর শহরের উত্তর সাদীপুর গ্রামের আবুল কালাম ভূইয়ার মেয়ে ও সরকারি রাজেন্দ্র কলেজের সমাজকল্যাণ বিষয়ের ২য় বর্ষের ছাত্রী কেয়া আফরোজকে ২০০৯ সালের ৯ মার্চ বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়। পরে হত্যাকারীরা কেয়াকে ফরিদপুর জেনারেল হাসপাতালের বারান্দায় ফেলে রেখে পালিয়ে যায়। পরদিন ফরিদপুর কোতয়ালী থানায় কেয়াকে উত্ত্যক্তকারী চরকমলাপুর গ্রামের সাইদুর রহমান আসাদ, শাহিদ খান ও আক্তার খানকে আসামি করে কেয়ার ভাই হত্যা মামলা করে। আদালত মামলার দীর্ঘ শুনানী শেষে তিন আসামির মধ্যে আসাদকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেন। মামলার অপর আসামির বেকসুর খালাস পায়।