মোস্ট ওয়েলকাম টু-তে হলিউডের অ্যাকশন নির্মাতা

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২১
বর্তমান সময়ের আলোচিত চলচ্চিত্র জুটি অনন্ত-বর্ষার নতুন চলচ্চিত্র মোস্ট ওয়েলকাম- টু ছবিতে অ্যাকশন ডিরেক্টর হিসেবে কাজ করবেন টুয়েন্টি সেঞ্চুরি ফক্সের অ্যাকশন ডিরেক্টর ব্যাটম্যান, জেমস বন্ড সিরিজের ছবির অ্যাকশন ডিরেক্টর ক্লাবভি কার্টিস। সম্প্রতি মনসুন ফিল্মসের সাথে এই চুক্তি স্বাক্ষরিত হয়। উল্লেখ্য, এই প্রথমবারের মতো হলিউডের কোন কুশলি বাংলাদেশি চলচ্চিত্রে কাজ করতে যাচ্ছেন। এ প্রসঙ্গে মোস্ট ওয়েলকামের পরিচালক ও অভিনেতা এম এ জলিল অনন্ত বলেন, এটা আমাদের দেশের জন্য গৌরবের একটি বিষয়। আমরা আগামী মার্চে লন্ডনে একটি কার চেজিং এর বিশেষ দৃশ্য চিত্রায়ন করবো তার নির্দেশনায়। এরই মধ্যে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। খুব শিগগিরই এর আনুষ্ঠানিক ঘোষণা অনুষ্ঠান হবে।’ উল্লেখ্য, এরই মধ্যে বেশ ক’টি স্পন্সর কোম্পানির সাথেও চুক্তি হয়েছে ছবিটির প্রযোজনা সংস্থার। লন্ডনে এই বিশেষ অ্যাকশন দৃশ্য ছাড়াও একটি গানের চিত্রায়ন করা হবে। উল্লেখ্য, মোস্ট ওয়েলকাম টু ছবিটি যৌথভাবে পরিচালনা করছেন অনন্ত ও অনন্য মামুন।