চট্টগ্রামে মাঘী পূর্ণিমা উদযাপন

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৩, ২২:২৭
বিপুল উত্সাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গতকাল সোমবার চট্টগ্রামে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উত্সব শুভ মাঘী পূর্ণিমা উদ্যাপিত হয়। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল সকালে পতাকা উত্তোলন, বুদ্ধ পূজা, সীবলী পূজা, পঞ্চশীল গ্রহণ, অষ্টশীল গ্রহণ, ভিক্ষু সংঘদের পিণ্ডদান, অষ্ট পরিষ্কার ও মহাসংঘ দান, দুপুরে ধর্মীয় সভা এবং বিকালে প্রদীপ পূজা ও ফানুস উড়ানো হয়। মহামতি গৌতম বুদ্ধ এ পূর্ণিমায় বৈশালীর বৌদ্ধ বিহারে অবস্থানের সময় তার মৃত্যু দিবস তথা মহাপরিনির্বাণ দিবস ঘোষণা করেছিলেন। এই পূর্ণিমায় বৌদ্ধ ধর্মাবলম্বীরা অনিত্য ভাবনা করেন এবং মৃত্যু জীবনের অনিবার্য পরিণতি এটা সত্য বলে অনুধাবনপূর্বক ভবিষ্যত্ জীবন গঠন করেন।