:দাদা তুমি কি বাদাম খেতে পারো?
:না রে দাদু ভাই। এই বাঁধানো দাঁতের জোর দিয়ে কি আর বাদাম চাবানো যায়?
:তাহলে তোমার কাছেই এই বাদামগুলো জমা রাখো। আমি এই ফাঁকে আপার কাছ থেকে আরও কতগুলো বাদাম চেয়ে নিয়ে আসি।
সদ্য চাকরি হারানো এক বন্ধুকে সান্তনা দিচ্ছে তার অপর এক বন্ধু—
:শোন একটা কথা সব সময় মনে রাখবি যে এই দুনিয়াতে অসম্ভব বলে আজ কিছু নেই।
:হুম মনে রাখব। কিন্তু তুই কি এখন আমাকে এক হাজার টাকা ধার দিতে পারবি?
:অসম্ভব!
ক্রেতা :এই যে আপনি বলছেন এই কোটটা ভেড়ার লোম দিয়ে তৈরি, তা বৃষ্টিতে ভিজলে এর অবস্থাটা কী হবে শুনি?
সেলসম্যান :কী যে বলেন স্যার! আজ পর্যন্ত কখনো কোনো ভেড়াকে ছাতা মাথায় করে ঘুরতে দেখেছেন না ভেড়ার গায়ে লোম নষ্ট হয়ে যেতে দেখেছেন!
কলেজ থেকে খুব আনন্দ নিয়ে বাড়ি ফিরলো ছেলে—
:বাবা, বাবা, আমি না আমাদের কলেজের বার্ষিক নাটকে একটা দারুণ রোল পেয়েছি।
:তা কিসের চরিত্র সেটা?
:খুবই গুরুত্বপূর্ণ আর বাস্তবমুখি একটা চরিত্র। ত্রিশ বছর ধরে বিবাহিত জীবন কাটানো এক ভদ্রলোকের।
:ও তাই বলো! বাস্তবধর্মী নাটক হলে তো এই নাটকে তোমার কোনো সংলাপই থাকার কথা নয়!
