এই মার্চেই মুক্তি পাচ্ছে মুক্তিযুদ্ধের পটভূমি থেকে শুরু করে শাহবাগের গণজাগরণ নিয়ে তৈরি ভিন্ন ধারার চলচ্চিত্র ‘হূদয়ে ৭১’। সাদেক সিদ্দিকীর পরিচালনায় এই ছবির মূল দুটি চরিত্রে অভিনয়ে রয়েছেন ইমন ও রোমানা। ভিন্ন ধারার এই চলচ্চিত্র প্রসঙ্গে নির্মাতা বলেন,‘ অনেকেই প্রজন্ম চত্বর নিয়ে বিভিন্ন ধরনের নাটক তৈরি বা গান রচনা করেছেন। কিন্তু আমি বলবো আলোচিত এই প্রজন্ম চত্বর নিয়ে এটি বাংলাদেশের প্রথম চলচ্চিত্র।’ স্বাধীনতা দিবস উপলক্ষে ২৬ মার্চ ছবিটি মুক্তি দেয়া হবে। এরই মধ্যে ছবির শ্যুটিং শেষ হয়েছে। ‘হূদয়ে একাত্তর’ ছবিতে অভিনয় প্রসঙ্গে অভিনেতা ইমন বলেন, ছবিতে কাজ করে সত্যিকার অর্থেই খুব উপভোগ করেছি। কারণ এই ছবিতে ফ্লাশব্যাকে মুক্তিযুদ্ধের বিষয় যেমন আছে তেমনি গণজাগরণের বিষয়টিও রয়েছে দারুণভাবে। পুরো ছবিটি এ সময়ের তরুণদের কথা ভেবে। নিজে একজন তরুণ হিসেবে এই ছবিতে কাজ করে তাই আমি নিজেও গর্বিত।
