আজকের অনুষ্ঠান

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৪৩
সোসাইটি অব দি ডেফ অ্যান্ড সাইন ল্যাঙ্গুয়েজ ইউজার্সঃ ‘প্রতিবন্ধী মানুষের প্রতি সহিংসতা ও নির্যাতন প্রতিরোধ এবং প্রতিকারে পুলিশের ভূমিকা’ বিষয়ক মতবিনিময় সভা, সকাল ১১টায়, ভিক্তিম সাপোর্ট সেন্টারে। আমরা মুক্তিযোদ্ধার সন্তানঃ শাহবাগ প্রজন্ম চত্বরের যোদ্ধা শহীদ আহমদ রাজীব হায়দার স্মরণ সভা, সকাল ১১টায়, ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে। ঋষিজ শিল্পীগোষ্টীঃ ২১শে পদক প্রাপ্তি উপলক্ষে সমাজকল্যাণ মন্ত্রীকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠান, বিকাল ৪টায়, সেগুনবাগিচা মুক্তিযুদ্ধ যাদুঘরে। বিডি জবস ক্যারিয়ার ফ্যাস্টিভালঃ বিডি জবস ক্যারিয়ার ফ্যাস্টিভাল শুরু, সকাল ৯টায়, এমআইএসটি মিরপুর সেনানিবাসে। আহমদ পাবলিশিং হাউজঃ উন্নয়ন ও মানবাধিকার সংগঠক এএইচএম নোমান এর লেখার সংকলন ‘ধ্বংস থেকে সৃষ্টি’ বইয়ের মোড়ক উন্মোচন, বিকাল সাড়ে ৪টায়, বাংলা একাডেমীর নজরুল মঞ্চে।