রাজধানীর মতিঝিল ও আগারগাঁওয়ে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার সকাল সোয়া ৯টায় মতিঝিল শাপলা চত্বরের সামনে থেকে জামায়াত-শিবিরের একটি মিছিল বের হয়। টিকাটুলীতে ইত্তেফাক মোড়ের কাছে আসলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশ মিছিল লক্ষ্য করে ১০/১২ রাউন্ড রাবার বুলেট ছুঁড়লে মিছিলকারীরা পুলিশকে লক্ষ্য করে ৪/৫টি ককটেল ছুঁড়ে মারে। পুলিশের রাবার বুলেটে টিকতে না পেরে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের গলিতে ঢুকে যায়। সকাল ১০টার দিকে আগারগাঁওয়ে পঙ্গু হাসপাতালের সামনে ৩০/৪০ জন শিবিরকর্মী একটি বিক্ষোভ মিছিল বের করে। এ সময় পুলিশ মিছিল লক্ষ্য করে ১০/১২ রাউন্ড রাবার বুলেট ছোঁড়ে। এ সময় মিছিলে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে। পরে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।
