ইবিতে ছাত্রলীগ নেতাকে শিবিরের মারধর

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৪৬
রুমে ভর্তিচ্ছু শিক্ষার্থী রাখাকে কেন্দ্র করে ইসলামী বিশ্ববিদ্যালয়ে মেহেদী নামে এক ছাত্রলীগ নেতাকে মারধর করেছে বঙ্গবন্ধু হল শাখা ছাত্রশিবিরের নেতাকর্মীরা। এ নিয়ে বঙ্গবন্ধু হলের ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে রাতভর চরম উত্তেজনা বিরাজ করে। মারধরের ঘটনায় বঙ্গবন্ধু হলের প্রভোস্ট অজ্ঞাত পরিচয় ১০/১৫ নেতাকর্মীকে আসামি করে ইবি থানায় মামলা করেছে। গত সোমবার রাতে এ ঘটনা ঘটে। অস্থিতিশীল পরিবেশ এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ লাঞ্ছিত এদিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা চলাকালে ক্যাম্পাসে মোটর সাইকেল নিয়ে ঢুকতে না দেয়ার জেরে পুলিশের উপর হামলা চালিয়েছে ইবি ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক আবুজর গিফারী গাফফার। এসময় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটে দায়িত্বরত ৬ পুলিশ সদস্য ছাত্রলীগ কর্মীদের হাতে লাঞ্ছিত হয়েছেন। ঘটনার জের ধরে বিশ্ববিদ্যালয়ের একটি পাজেরো গাড়ি ভাংচুর করেছেন ঐ ছাত্রলীগ নেতা। গতকাল মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।