গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৩, ২০:১৫
প্রতি বছর মূলত একটি নির্দিষ্ট সময়েই বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টের চূড়ায় আরোহনের চেষ্টা চালান পর্বতারোহীরা। বছরের অন্যান্য সময় অনুকূল আবহাওয়া না থাকার কারণে প্রতি বছর শুধুমাত্র এই সময় বা মৌসুমের জন্যই অপেক্ষায় থাকতে হয় এভারেস্ট বিজয়ের স্বপ্ন দেখা পর্বতারোহীদের। তবে গত বছর একই মৌসুমে পরপর দুবার এভারেস্টের চূড়ায় উঠে রেকর্ড বুকে নাম লিখিয়েছেন নেপালের পর্বাতারোহী চুরিম। ২০১২ সালের ১২ মে প্রথমবারের মতো এভারেস্টের চূড়ায় উঠে সফলভাবে নেমে আসেন চুরিম। তবে একেবারে সমতলে নেমে আসার পরিবর্তে বেসক্যাম্প থেকেই দ্বিতীয়বারের মতো এভারেস্ট জয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন চুরিম। অবশেষে ১৯ মে আরও একবার এভারেস্ট জয়ের মাধ্যমে একই মৌসুমে দুবার এভারেস্ট জয়ের অনন্য রেকর্ড গড়েন চুরিম।