সম্মাননা পেলেন কক্সবাজারের ১০ সংবাদকর্মী

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৩৭
কক্সবাজারের আরও ১০জন সংবাদকর্মীকে সম্মাননা প্রদান করেছে কক্সবাজার সাংবাদিক সংসদ (সিএসএস)। সম্মাননাপ্রাপ্ত সংবাদকর্মীরা হলেন, সমকাল ও একুশে টিভির স্টাফ রিপোর্টার আবু তাহের, দৈনিক কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার তোফায়েল আহমদ, দৈনিক সৈকত সম্পাদক মাহবুবর রহমান, সাংবাদিক ও কলামিস্ট ফজলুল কাদের চৌধুরী, দৈনিক হিমছড়ি সম্পাদক ও দৈনিক ইনকিলাবের আঞ্চলিক প্রধান শামসুল হক শারেক, এনটিভির কক্সবাজার জেলা প্রতিনিধি ইকরাম চৌধুরী টিপু, প্রথম আলোর কক্সবাজার অফিস প্রধান আবদুল কুদ্দুস রানা, সাংবাদিক কলামিস্ট ও গবেষক বিশ্বজিত সেন, বিটিভি’র জেলা সংবাদ প্রতিনিধি জাহেদ সরওয়ার সোহেল এবং রামু কলেজের সাবেক অধ্যক্ষ ও কক্সবাজার পরিবেশ বাঁচাও আন্দোলনের সভানেত্রী মরহুমা শিক্ষাবিদ শারমিনা আফরোজ রেশমিন (মরণোত্তর)। সিএসএস’র ৪র্থ বর্ষে পদার্পণ উপলক্ষে মঙ্গলবার কক্সবাজার কেন্দ্র্রীয় শহীদ মিনার চত্বরে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সিএসএস’র সভাপতি আজাদ মনসুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহসান সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা প্রশাসক মোঃ রুহুল আমিন। বক্তব্য রাখেন প্রফেসর মোশতাক আহমদ। মোবাইল কনফারেন্সে বক্তব্য রাখেন বাংলা একাডেমীর সাবেক পরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা।