কর্পোরেট নেতৃত্বের পেশা গড়তে

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৫১
ক্যারিয়ার গঠনে শুধু মেধা থাকলেই চলে না, সাথে সমন্বয় থাকতে হয় ভালো বিষয় নিয়ে পড়ালেখা এবং সঠিক দিক নির্দেশনার। হাই প্রফেশনালদের কাতারে আসতে কী বিষয় নিয়ে লেখাপড়া করলে বেকার বসে থাকতে হবেনা এবং কর্মক্ষেত্রটি সামাজিক মর্জাদার দিক দিয়ে উচ্চ স্তরের হবে—এ বিষয়টি শিক্ষার্থী এবং অবিভাবকদের ভাবিয়ে তুলছে। আর এটি সবচেয়ে বেশি ভাবতে হচ্ছে এইচএসসি/এসএসসির পর থেকেই। বর্তমান যুগে এই ভাবনা থেকে অনেকটা রেহাই পেতে বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা ক্যারিয়ারমুখী হতে সর্বাধক স্থান দিচ্ছে গ্লোবাল প্রফেশনাল ডিগ্রিকে, যার অন্যতম হচ্ছে এসিসিএ, সিএটি, এফআইএ। অন্যান্য পেশার পাশাপাশি এই প্রজন্মের তরুণদের মনে অ্যাকাউন্টিং প্রফেশনাল হতে আগ্রহ সৃষ্টি করছে এই কোর্সগুলো। আন্তর্জাতিক মান বজায় রেখে উচ্চ বেতন, চমত্কার জীবন যাপন পৃথিবীজুড়ে কর্মক্ষেত্রের ব্যপ্তি এমনকি সামাজিক মর্জাদায় বেশ এগিয়ে রয়েছে এই পেশা। আর স্মার্ট তরুণদের জন্য আকর্ষণীয় এসব পেশায় রয়েছে চমত্কার ভবিষ্যত্। এসিসিএ জাতিসংঘ স্বীকৃত এবং ইন্টারন্যাশনাল ফেডারেশন আব অ্যাকাউন্ট্যান্টসের মেম্বার। এটি আন্তর্জাতিক ডিগ্রি যে কারণে পুরো বিশ্ব জুড়েই শিক্ষার্থীর কর্মক্ষেত্র বিদ্যমান থাকে। এসিসিএ কোর্সটি সিএ, আইসিএমএ, সিআইএমএ, সিপিএ প্রভৃতির সমমানের। সিএ এবং এসিসিএ’র মধ্যে মূল পার্থক্য হলো সিএ স্থানীয় কারিকুলাম আর এসিসিএ এচ্ছে ব্রিটিশ কারিকুলাম। এসিসিএ একমাত্র কোর্স যা যেকোনো পর্যায়ে ইংল্যান্ডসহ ১৭৩টি দেশে ১০০% ক্রেডিট ট্রান্সফার করা যায়। দ্যা অ্যাসেসিয়েশন অব চার্টার্ড সার্টিফায়েড অ্যাকাউন্ট্যান্টস (এসিসিএ) এবং সার্টিফাইড অ্যাকাউন্টিং টেকনিশিয়ান (সিএটি) দুটিই প্রফেশনাল কোর্স। সিএটি হচ্ছে অ্যাকাউন্টিং কোয়ালিফিকেশন, যেখানে অ্যাকাউন্টিংয়ের বেসিক থেকে শেখানো হয়। এটি করার পর দ্রুত এসিসিএ কোর্সে ভর্তি হওয়া যায় এফআইএ হচ্ছে এসিসিএ’র এন্ট্রি লেভেলের সুট অব কোয়ালিফিকেশন যা থেকে শিক্ষার্থীরা পূর্বের শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে চমত্কার কোর্স বেছে নিতে পারে। যারা একেবারেই এন্ট্রি লেভেল থেকে শুরু করতে চায়, তাদের এফআইএ’র ইন্ট্রোডাক্টরি সার্টিফিকেট লেভেল থেকে শুরু করতে হবে। যাদের কিছুটা অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড আছে, তারা এফআইএ’র ইন্টারমিডিয়েট সার্টিফিকেট লেভেল থেকে শুরু করতে পারে। যাদের অ্যাকাউন্টিংয়ের বেসিক শক্তিশালী কিন্তু গ্র্যাজুয়েশন নেই, তারা এফআইএ’র ডিপ্লে¬ামা লেভেল থেকে শুরু করতে পারে। যেকোনো শিক্ষার্থী ডিপ্লে¬ামা লেভেল শেষ করে সরাসরি এসিসিএ’র স্কিল মডিউলে শিক্ষা গ্রহণ করতে পারে, তবে সেক্ষেত্রে সিএটি সার্টিফিকেট পাবে না। আবার এসএসসি শেষ করে এফআইএ করেও এই কোর্সে ভর্তি হওয়া যায়। ৮১৪১৬০১, ০১৭৩৩০২৭৫২৫ নম্বরে ফোন করে এসব বিষয়ে আরও তথ্য জানা যাবে। অন্যদিকে এফআইএ শেষ করে সিএটি সম্পন্ন করে এসিসিএ কোর্স সম্পন্ন করা যায়। এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীরা এফআইএ সম্পন্ন করতে চাইলে পড়তে হবে বেশ ক’টি বিষয়। এগুলো হচ্ছে রেকর্ডিং ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন, মেইনটেইনিং ফাইন্যান্সিয়াল রেকর্ড, অ্যাকাউন্ট্যান্ট ইন বিজনেস, ম্যানেজমেন্ট ইনফরমেশন, মেইনটেইন্যান্স কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং প্রভৃতি। আর এফআইএ শেষে সিএটি করতে আরও দুটি সাবজেক্ট সম্পন্ন করতে হবে। এ দুটি হচ্ছে ফাউন্ডেশন ইন ট্যাক্সেশন এবং ফাউন্ডেশন ইন ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। আমাদের দেশে এই আন্তর্জাতিক প্রফেশনাল ডিগ্রি পরিচালনার শীর্ষ প্রতিষ্ঠান চার্টার্ড ইউনিভার্সিটি কলেজে এফআইএ, সিএটি, এসিসিএ, বিএসসি অনার্স কোর্সের টিউশন যথেষ্ট কম। অত্যন্ত কম সময়ে এই ডিগ্রি অর্জন করার সুযোগ রয়েছে এখানে। ঠিকানা :বাড়ি- ৫১, রোড ১০/এ, ধানমন্ডি, ঢাকা।